ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ২০:১৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

সাভারের রাজফুলবাড়িয়ায় সিঙ্গারের গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টায় ওই সিঙ্গার শোরুমে আগুন লাগে। এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার স্টেশনের আরও দুটি ইউনিট, সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি, মিরপুর ফায়ার সার্ভিসের দুটি ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ১২টি ইউনিট তিন ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা কিছুটা কমেছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

-জেডসি