সাভারের ‘গোলাপ গ্রামে’ হাসি নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
থার্টি ফাস্ট নাইট, ইংরেজি বর্ষবরণ, পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারির মতো পহেলা বৈশাখেও ফুলের চাহিদা বেড়ে যায়। তবে অন্যান্য বছরগুলোর মতো এবার পহেলা বৈশাখে ফুলের চাহিদা না থাকায় সাভারের গোলাপ গ্রামে চাষিদের মুখে হাসি নেই। দর্শনার্থী ও ক্রেতাশূন্য হওয়ায় তাদের চেহারায় দুশ্চিন্তার ছাপ।
করোনার থাবা থেকে বেরিয়ে দীর্ঘ দুই বছর পর নানান আয়োজনে এবার উদযাপিত হবে পহেলা বৈশাখ। হবে মঙ্গল শোভাযাত্রাও। হরেক রকমের ফুলেল সাজে সাজবে বাঙালি হৃদয়। এমনটাই আশা ছিল সাভারের গোলাপ গ্রামের ফুলচাষিদের। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। অনেকটাই জনশূন্য গোলাম গ্রাম।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে গিয়ে দেখা যায়, বাগানে ফুল ফুটে থাকলেও জোগান না থাকায় তা বাগানেই ঝরে পড়ছে। অন্যান্য বছরের মতো এবার বাগানগুলোতে নেই বৈশাখের আগের ব্যস্ততা। অলস সময় কাটাচ্ছেন গোলাপচাষি ও ফুল বিক্রেতারা। অধিকাংশ দোকানও বন্ধ। শুধু তাই নয়, চোখে পড়েনি দর্শনার্থীদেরও।
ফুলচাষি মুক্তার হোসেন জানান, বৈশাখ ঘিরে প্রায় ২ লাখ টাকার ফুল বিক্রির আশা করেছিলেন। অথচ, বৈশাখের একদিন আগ পর্যন্ত ফুল বিক্রি করেছেন মাত্র ২০ হাজার টাকা।
একই অবস্থা ফুলচাষি এখলাসেরও। তিনি বলেন, গত দুই বছর গেল করোনায়। এবার আবার রমজানের মধ্যে পহেলা বৈশাখ। সবমিলিয়ে সময় ভালো যাচ্ছে না। আগে পহেলা বৈশাখের আগে পাইকাররা অগ্রিম বুকিং দিয়ে যেতেন। এবার তেমন চাহিদা নেই। প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে ৫০ পয়সা থেকে শুরু করে ২ টাকায়।
ফুলচাষি ইমরান হোসেন বলেন, ভালোবাসা দিবসে ফুল ভালো বিক্রি হলেও আশায় ছিল পহেলা বৈশাখ ঘিরে ফুলের দাম ও বিক্রি ভালো হবে। কিন্তু রোজার মাসে পহেলা বৈশাখ হওয়ায় তাদের সেই আশা গুড়েবালি।
তিনি বলেন, গোলাপ গ্রামে রোজার মধ্যে ক্রেতা, দর্শনার্থী ও পাইকারও নেই। ফুল কিনবে কে? বাগানের ফুল বাগানেই নষ্ট হচ্ছে, বাগান যে পরিষ্কার ও পরিচর্যা করাব, সেই টাকাও নাই। আজ সারাদিনে ২০০ টাকার ফুল বিক্রি করেছি।
এ ছাড়া গোলাপচাষি রানা, খালেক, মীম ও ইকবালও প্রায় একই কথা বলেছেন।
সাভারের নবীনগর বাজার ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি ময়েজ উদ্দিন বলেন, এবার বেচাকেনা খুবই কম। একদিকে রমজান মাস অন্যদিকে চৈত্রের তাপদাহে ঘরবন্দি মানুষ। যেমন আশা করেছিলাম বাস্তবে তা মিলছে না।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা









