ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২:৫৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

সাভারে ১২ তলা ভবনে আগুন, নারীসহ দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২১ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সাভারে এনাম মেডিকেলের পাশে ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ দগ্ধ ৫ জনকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভবনটির আন্ডারগ্রাউন্ডে আগুনের সূত্রপাত হয়।


জানা যায়, এনাম মেডিকেলের পাশে বিসমিল্লাহ টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। ১২ তলা ভবনটির উপরের তলাগুলো আবাসিক। অাজ দুপুর ১২টার দিকে আন্ডারগ্রাউন্ডে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বাহিনী ভবন থেকে নারীসহ ৫ জনকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিয়ে গেছে। পুলিশসহ আইনশৃংখলা বাহিনী ভবনের আশপাশে অবস্থান নিয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।