সাভার থেকে অপহৃত শিশু রংপুরে উদ্ধার, দম্পতি আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার
সাভার থেকে অপহৃত শিশু রংপুরে উদ্ধার
সাভার থেকে অপহরণের পাঁচ দিন পর আড়াই বছরের এক শিশুকে রংপুরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক দম্পতিকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশু আমেনা আক্তার সাভারের পশ্চিম ব্যাংকটাউন বাড়ইগ্রাম এলাকার পোশাক শ্রমিক আসাদুল হকের মেয়ে। আটকরা হলেন বগুড়ার শিবগঞ্জ থানার শোলাগাড়ি গ্রামের আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শামছুন নাহার।
অপহৃত শিশুটিকে আজ শনিবার ভোরে সাভার মডেল থানায় এনে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, ১৪ সেপ্টেম্বর প্রতিবেশী দম্পতি শামছুন নাহার ও আশরাফুল ইসলাম শিশু আমেনাকে চকলেট দেয়ার কথা বলে অপহরণ করেন। পরে তারা শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকার দাবি জানান।
শিশুটির বাবা আসাদুল প্রাথমিকভাবে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান। পরে অপহরণকারীরা তার মেয়েকে মারধর করে কান্নার আওয়াজ ইমোর মাধ্যমে পাঠালে তিনি সাভার মডেল থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন।
ওসি জানান, শিশুটিকে উদ্ধার করতে পাঁচ দিন ধরে রংপুর জেলায় অবস্থান নেন সাভার মডেল থানা পুলিশের একটি দল। অপহরণকারীরা ঘন ঘন স্থান পরিবর্তন করায় শিশুটিকে উদ্ধার করতে পুলিশের একটু বেগ পেতে হয়। পরে শুক্রবার বিকালে ওই শিশুকে রংপুর কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরে রাতেই অপহরণকারী দম্পতি শামছুন নাহার ও আশরাফুল ইসলামকে বগুড়ার শিবগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়।
সূত্র : ইউএনবি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে








