সামনে আরও সাফল্য আসবে—ক্রীড়াকার্ড পেয়ে বললেন সাবিনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪১ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার
বাংলাদেশ নারী ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি : সাবিনার অফিসিয়াল ফেসবুক পেজ
প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী এ সময় ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন। সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবলসহ বিভিন্ন খেলার খেলোয়াড়রা ২০ ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদ এই কর্মসূচির আওতায় সম্মাননা পেয়েছেন।
তাদের একজন সাবিনা খাতুন। বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে নারী ফুটসাল দলের অধিনায়ক সাবিনা। তার নেতৃত্বে সম্প্রতি প্রথমবারের মতো সাফ ফুটসালের শিরোপা জিতেছে বাংলাদেশ।
সাবিনা বলেন, ‘সংবর্ধনা পাওয়াটা আমাদের জন্য সবসময়ই গর্বের ও আনন্দের। সব ক্রীড়াবিদদের পক্ষ থেকে বলতে চাই, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। আমাদের আরও উজ্জীবিত করে। দেশের পতাকাটা যখন আমরা বুকে ধারণ করি, তখন সবসময় একটা কথাই মাথায় আসে, দেশের সম্মান।’
বাংলাদেশের অনেক স্পোর্টস এখন অনেক এগিয়ে যাচ্ছে। সেটি ধরে রেখে সামনে আরও ভালো করার প্রত্যয় সাবিনার কন্ঠে। তবে, সেজন্য দায়িত্ব নিতে হবে সব ক্রীড়া ফেডারেশনকে।
সব ক্রীড়া ফেডারেশনের প্রতি আহ্বান জানিয়ে সাবিনা বলেন, ‘যে সব ক্রীড়া সংগঠনের সদস্যরা আছেন সবার প্রতি ধন্যবাদ। আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন, আপনাদের সব খেলোয়াড়দের প্রতি খেয়াল রাখবেন। আশা করি, বাংলাদেশকে আমরা যে সাফল্য এনে দিয়েছি, আরও অনেক বেশি সাফল্য আমরা এনে দিতে পারব।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








