সামান্থার পর এবার জটিল রোগে আক্রান্ত বরুণ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ৬ নভেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
কিছুদিন আগে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু জানান, তিনি ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগে আক্রান্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এবার জানা গেল, বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ নামক জটিল রোগে আক্রান্ত। এক সাক্ষাৎকারে নিজেই জানান ব্যাপারটি।
এদিকে চলতি নভেম্বরেই শুটিং ফ্লোরে যাওয়ার কথা ছিল বরুণ-সামান্থা অভিনীত ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর হিন্দি সংস্করণ। দুজনের অসুস্থতার কারণে স্বাভাবিকভাবেই শুটিং পেছাতে বাধ্য হচ্ছেন সিরিজ সংশ্লিষ্টরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বরুণ জানান, তিনি হঠাৎই একেবারে স্তব্ধ হয়ে যান। শুধু তাই নয়। অভিনেতার কথায়, ‘‘কোভিড পরবর্তী সময় হঠাৎ সকলেই সেই ইঁদুর দৌড়ে ছুটতে শুরু করে দিয়েছে। আমিও তাই করেছিলাম। ‘যুগ যুগ জিও’ ছবির প্রচারের সময় আমার অনুভূতি হচ্ছিল যেন ভোটের প্রচারে বেরিয়েছি। খালি ছুটেই চলেছি আমরা।’’
‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ সম্পর্কে যতদূর জানা যায়, ভেস্টিবুলার সিস্টেমে গোলমাল হলেই ভার্টিগোর সমস্যা দেখা যায়। যেকোনো সময় শরীরের ভারসাম্য বিগড়ে যেতে পারে। যেসব স্নায়ু দেহের ভারসাম্য রক্ষা করে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এই অংশ (ভেস্টিবুলার সিস্টেম)। বরুণের এই সিস্টেমে গোলমাল দেখা দিয়েছে। এর জন্য সিনেমার কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি।
আপতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বরুণ ধাওয়ান। অভিনেতা বলেন, “আমি জানতাম না আমার সঙ্গে ঠিক কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’। মূলত এই রোগে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এইখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি।”
উল্লেখ্য, ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ানের আসন্ন ছবি ‘ভেড়িয়া’। অমর কৌশিক পরিচালিত এই ছবিতে বরুণের সঙ্গে দেখা যাবে কৃতি শ্যানন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও জাহ্নবী কাপুরের সঙ্গে ‘বাওয়াল’ ছবিতেও দেখা যাবে বরুণকে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি