সারাদেশকে রেল সেবার আওতায় আনতে চাই: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
মানুষের চলাচল সহজ করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেছেন, অল্প খরচে যোগাযোগ স্থাপন ও পণ্য পরিবহনের সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসছি। দেশব্যাপী রেল যোগাযোগে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। যেসব এলাকায় রেললাইন নেই, সেসব এলাকায় রেল সংযোগ দিয়ে দিচ্ছি। যেন পণ্য পরিবহন এবং ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করা যায়।
বৃহস্পতিবার (২৭ মে) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’-এর উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন।
ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করারও ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা লাইনটি কুষ্টিয়া মেহেরপুর হয়ে আসার ব্যবস্থা করতে হবে। মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক স্থানটিকেও আমরা রেলের আওতায় আনতে চাই। সারাদেশকে আমরা রেলের সেবার আওতায় আনতে চাই। পর্যায়ক্রমে নিয়ে আসবো।
তিনি বলেন, রাজশাহী অঞ্চলের আম সারাদেশে পৌঁছে দিতে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করছি। ম্যাংগো স্পেশাল নাম শুনলেই জিভে পানি এসে যাবে। কিছুক্ষণ আগের আমাদের মিটিং ছিল ডাক বিভাগের সঙ্গে। ডাক বিভাগের সেবা রেলের মাধ্যমে যেন সমগ্র বাংলাদেশে পৌঁছায় সে ব্যবস্থা নিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, অনলাইনে কেনাবেচা, ব্যবসা বাণিজ্য হচ্ছে; রেল এর বড় মাধ্যম হতে পরে রেল। এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি।
ম্যাংগো ট্রেন উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, সবাই এখন মজা করে আম খান। ভালো থাকুন, সুস্থ থাকুন।
এ সময় একজন কর্মকর্তা জানান, চাঁপাইনবাবগঞ্জে এখন বৃষ্টি হচ্ছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ, কিছুটা বৃষ্টি হচ্ছে। ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়েই দেশে ফিরেছিলাম। কাজেই ঝড়-বৃষ্টি নিয়েই চলতে হবে, সেটাই আমার ভাগ্য।
অনুষ্ঠানে মাগুরা প্রান্তে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল সচিব সেলিম রেজা, স্থানীয় সংসদ সদস্য ও সর্বস্তরের মানুষ এবং চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে স্থানীয় সংসদ সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি











