সারাদেশে ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত দুই শতাধিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার
ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত দুই শতাধিক
রাজধানী ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ, যদিও আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
নিহতদের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজন রয়েছেন। নিহতদের দুইজন শিশু। নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতকের মৃত্যু হয় এবং নরসিংদীতে ওমর নামে এক শিশুর প্রাণহানি ঘটে। রাজধানীর কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হন। তাদের মধ্যে সবুজ (৩০), রাফিউল (২০) নামে এক মেডিকেল শিক্ষার্থী ও অজ্ঞাতপরিচয় একজন রয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়েছে, ঢাকা মেডিকেলে ১০ জন, গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলে ৭২ জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৬ জন এবং নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত চিকিৎসাধীন। অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে, তবে কয়েকজনকে গুরুতর অবস্থায় অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদী এলাকায়, গভীরতা প্রায় ১০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীসহ বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। কিছু স্থাপনায় ফাটল ও ভগ্নাংশ পড়ার খবর পাওয়া গেছে। নিহত ও আহতের সংখ্যা দ্রুতই হালনাগাদ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










