সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ এএম, ১২ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে গাজার উদ্দেশে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ নিয়ে যাওয়া প্রসঙ্গে ড. শহিদুল আলম বলেছেন, ‘আমি গেছি। কিন্তু সত্যিকার অর্থে আপনাদেরও সঙ্গে নিয়ে গেছি। যেভাবে আপনারা সমর্থন করেছেন, ভালোবাসা দেখিয়েছেন, সেটা অসাধারণ। বাংলাদেশ যেভাবে সাড়া দিয়েছে, এর মাধ্যমে সারা পৃথিবীকে দেখিয়েছে– আমরা কী ধরনের ভূমিকা রাখতে পারি।’
গতকাল শনিবার দেশে ফিরে বিকেল ৩টায় পান্থপথে দৃকপাঠ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি গাজায় চলমান গণহত্যা, ইসরায়েলের মিডিয়া ব্ল্যাকআউট ভাঙার উদ্দেশ্যে তাঁর যাত্রা ও আটক থাকার অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন দৃকের পরিচালক রেহনুমা আহমেদ, দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল হোসেন এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব। তিনি সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন।
এর আগে ইসরায়েলি বাহিনীর হাতে আটক এ বাংলাদেশি আলোকচিত্রী মুক্ত হয়ে গতকাল শনিবার ভোরে তুরস্ক হয়ে ঢাকায় পৌঁছান। ইসরায়েলের সেনাদের হাতে আটকের আগে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ দ্য কানসায়েন্সে ছিলেন তিনি।
দ্রুত দেশে ফেরার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তিনি। শহিদুল আলম বলেন, আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেভাবে সাড়া দিয়েছেন, শক্তিশালী ও জোরালো ভূমিকা রেখেছেন, সেটাও অসাধারণ। কারণ, যেখানে অনেক বড় বড় দেশের নেতারা নীরব থেকেছেন, সেখানে তিনি কথা বলেছেন। এটা বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। শহিদুল আলম আন্তর্জাতিক গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন।
বন্দিত্বের অভিজ্ঞতা
ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি অবস্থায় মানসিক নির্যাতন, ভয়ভীতি আর অপমানের অভিজ্ঞতা সংবাদ সম্মেলনে তুলে ধরে শহিদুল আলম বলেন, শারীরিক নয়, আমাদের ওপর সবচেয়ে বেশি করা হয়েছে মানসিক নির্যাতন। আটকের পর পেছনে হাত বেঁধে হাঁটুমুড়ে বসিয়ে রাখে এক জায়গায়, যেখানে আগে সেনারা মূত্রত্যাগ করেছিল। তিনি জানান, ইসরায়েলের সেনারা তাঁর বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ফেলে দেয়। যতবার তিনি সেটা তুলেছেন, ততবারই তারা তাঁর ওপর চড়াও হয়েছে।
শহিদুল আলম জানান, তাদের সবাইকে মরুভূমিতে ইসরায়েলের একটি গোপন কারাগারে রাখা হয়। সেখানে আতঙ্ক তৈরি করতে মাঝরাতে সেনারা সেলের মধ্যে ঢুকে পড়ত; চিৎকার করে নানা আদেশ দিত। সবাইকে ভয় দেখানোর জন্য। তিনি জানান, বন্দিদের অনেকেই অনশন করেছিলেন। ঘুমানোর জন্য দেওয়া হয়েছিল লোহার বিছানা। শৌচাগারের অবস্থাও ছিল অত্যন্ত নোংরা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










