ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:৩০:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

সারা দেশে আরও ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৩৪ জনই ঢাকার বাসিন্দা। শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপতালে মোট ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ২১৫ জন ঢাকার এবং ৬১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছরের এখন পর্যন্ত দুই হাজার ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭৩৩ জন। মৃত্যু হয়েছে ৫ জনের।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।