সারা দেশে র্যাবের নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
উৎসবকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। একই সঙ্গে জন্মাষ্টমীর শোভাযাত্রা, মন্দির, পূজামণ্ডপ ও অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উদযাপন ব্যাহত করার চেষ্টা করতে পারে- এমন চরমপন্থি গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন এবং অন্যান্য উপাদানের কার্যকলাপ ও গতিবিধির ওপরও র্যাব কড়া নজরদারি রাখছে।
দেশজুড়ে মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
প্রতিটি ব্যাটালিয়ন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে উৎসবের জন্য এলাকাভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা করেছে। এ ছাড়া, আগাম তথ্য সংগ্রহ এবং যে কোনো সম্ভাব্য হুমকি শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগদানকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত এবং বিদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
জন্মাষ্টমীর শোভাযাত্রাকে ঘিরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শোভাযাত্রার সামনে, পেছনে এবং উভয় পাশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়ার জন্য সংরক্ষিত বাহিনী প্রস্তুত থাকবে।
র্যাবের পক্ষ থেকে জনগণকে শান্তিপূর্ণ ও নিরাপদে জন্মাষ্টমী উদযাপনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ সম্পর্কে অবিলম্বে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন গুজব, ভুল তথ্য, উসকানিমূলক পোস্ট, মন্তব্য, ছবি এবং অন্যান্য অনলাইন বিষয়বস্তু শনাক্ত ও এর বিস্তার রোধে র্যাবের সাইবার নজরদারি কার্যক্রমও অব্যাহত রয়েছে।
- আজ ভোরে কেশবপুরে বাসচাপায় নারী নিহত
- নারীমুক্তি আন্দোলনের প্রতীক সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম
- ডেঙ্গু ও হামের ছোবলে দিশাহারা বাংলাদেশ
- বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
- ডিজনির জনপ্রিয় ‘জম্বিজ’ তারকা জেফারি আর নেই
- সিনিয়াকোভাকে হারিয়ে ইউএস ওপেনে জয় শুরু ওসাকার
- ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ
- বেলুচিস্তানে প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা
- নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেমের মৃত্যু
- ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বৃষ্টির আভাস
- সারা দেশে র্যাবের নিরাপত্তা জোরদার
- বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল
- ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫২
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- আড়ংয়ের চাকরি, যোগ্যতা স্নাতক পাস
- ভারত ছেড়ে কেন লন্ডনে সংসার গড়লেন বিরাট-আনুশকা?
- নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭
- আতাপাত্তুর স্পিনে কুপোকাত ইন্দোনেশিয়া
- নারীমুক্তি আন্দোলনের প্রতীক সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম
- তিন দফা কমার পর দেশে স্বর্ণের দামে বড় লাফ
- চলতি মাসে ৩ লঘুচাপ, বন্যার আভাস
- আড়ংয়ের চাকরি, যোগ্যতা স্নাতক পাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
- খালি পেটে ব্ল্যাক কফি পান করলে কী হয়?
- বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল
- পোড়া খাবার খেলে কী ক্যান্সারের ঝুঁকি বাড়ে
- ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২৫২
- সারা দেশে র্যাবের নিরাপত্তা জোরদার
- বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ









