সালমানের সঙ্গে গোপন বিয়ের গুঞ্জন, মুখ খুললেন সোনাক্ষী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
সোনাক্ষী সিনহার সিঁথিতে সিঁদুর, ঠোঁটে লাল লিপস্টিক। পরনে লাল রঙের শাড়ি। তার চোখে-মুখে বয়ে যাচ্ছে হাসির ঢেউ। তার সামনে দাঁড়িয়ে সালমান খান। পরনে সাদা শার্ট ও বেইজ রঙের ব্লেজার। হাত বাড়িয়ে রাখা সোনাক্ষীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন এই অভিনেতা। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়। এ ছবি ভাইরাল হওয়ার কারণ হলো—ছবির সঙ্গে বলা হয় গোপনে বিয়ে করেছেন মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান ও সোনাক্ষী সিনহা।
ছবিটি ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠে—ক্যাটরিনার পর সত্যি সত্যি বিয়ে করলেন সালমান খান? আবার নেটিজেনদের বড় অংশ প্রশ্ন তুলেন, সালমান-সোনাক্ষী চুপি চুপি বিয়ে করবেন আর সেটা কেউ-ই টের পাবে না, তা হতেই পারে না। তারপর সময় গড়ানোর সঙ্গে নেটিজেনরাও উপলদ্ধি করতে পারেন আসলে এটি এডিট করা ছবি, বিয়ের খবরটি ভুয়া।
ভাইরাল হওয়া ছবি নিয়ে নেটদুনিয়ায় ঝড় বয়ে গেলেও এতদিন কেউ মুখ খুলেননি। এবার সোনাক্ষী সিনহা এ বিষয়ে বক্তব্য দিলেন। সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রী এক মন্তব্যে লিখেছেন—‘আপনি এতটাই নির্বোধ যে কোনটি সত্য ও মিথ্যা ছবি তারও পাথর্ক্য বুঝতে পারেন না।’ পাশাপাশি তিনটি হাসির ইমোজি পোস্ট করেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী।
‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষীর। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন সালমান খান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ডাবল এক্সেল’। এতে তার সহশিল্পী হুমা কুরেশি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। তা ছাড়া ‘কাকুডা’ সিনেমায় দেখা যাবে সোনাক্ষীকে। এতে আরো অভিনয় করবেন রিতেশ দেশমুখ।
অন্যদিকে, সালমান খান ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। শুক্রবার (৪ মার্চ) সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। পাশাপাশি সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করেছেন। ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে এটি।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











