সাহিত্যে নোবেল পেলেন ফরাসি লেখক অ্যানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২১ পিএম, ৬ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অ্যানি আরনাক্স। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি চলতি বছরের জন্য সাহিত্যে ১১৯তম নোবেল বিজয়ী হিসেবে এ ফরাসি লেখকের নাম ঘোষণা করে। ১৭তম নারী হিসেবে এই পুরস্কার জিতেছেন তিনি।
অ্যানি আরনাক্সের জন্ম হয়েছে ১৯৪০ সালের ১ সেপ্টেম্বর। তার সাহিত্য মূলত আত্মজীবনীমূলক ও সমাজবিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। নিজের লেখায় ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেন তিনি। ‘যে সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে তিনি ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচন করেছেন’ তার জন্য এবার সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মাননা নোবেল পেয়েছেন তিনি।
অ্যানি আরনাক্স ৩০টিরও বেশি সাহিত্যকর্ম লিখেছেন।
নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ তিনি পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার।
উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট। যা ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক। এ বিস্ফোরকের ফলে বিপুল পরিমাণ অর্থের মালিক হন। তিনি মৃত্যুর আগে উইল করেন। যাতে প্রতি বছর পাঁচটি বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য পাঁচ জনকে এই অর্থ থেকে পুরস্কার দেওয়া হয়। পাঁচটি বিষয় হচ্ছে— চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও শান্তি। ১৯০১ সাল থেকে এ নোবেল দেওয়া শুরু হয়।
এর অনেক পরে ১৯৬৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ব্যাংক অব সুইডেন আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষায় এই পুরস্কার চালু করে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




