ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

সাহেদকে ডিবি থেকে র‌্যাবে হস্তান্তর করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার

সাহেদকে ডিবি থেকে র‌্যাবে হস্তান্তর করা হয়েছে

সাহেদকে ডিবি থেকে র‌্যাবে হস্তান্তর করা হয়েছে

করোনা চিকিৎসায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের প্রতারণার মামলার তদন্ত র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে সাহেদকেও হস্তান্তর করা হয়েছে র‌্যাবের কাছে।

র‌্যাবের আবেদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার আসামি সাহেদকে আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

সাহেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ মামলা হস্তান্তরের তথ্য বাসসকে জানান।

তিনি বলেন, ‘রিজেন্ট হাসপাতালে অভিযানের পর র্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমসহ ১৭ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। র‌্যাবের দায়ের করা মামলাটি প্রথমে উত্তরা পশ্চিম থানা এবং পরে অধিকতর তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।

গত মঙ্গলবার সাহেদ করিমের মামলার তদন্ত করার জন্য র‌্যাবকে দায়িত্বভার দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে মামলার নথিপত্রসহ আসামি সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।’