সিকিমে ভয়াবহ তুষারধসে ৭ পর্যটক নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ৫ এপ্রিল ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমের নাথু লা এলাকায় ভয়াবহ তুষারধসে অন্তত সাতজন পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। এছাড়া তুষারের নিচে আরও অনেকে আটকে পড়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সিকিমের রাজধানী গ্যাংটকের সাথে নাথু লাকে সংযোগকারী জওহরলাল নেহরু সড়কে স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে তুষারধসের এই ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫০ জন পর্যটক ওই এলাকায় ছিলেন।
দেশটির উদ্ধারকারী একাধিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নিহত সাতজনই পর্যটক এবং অন্তত ৭০ জন তুষারের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় পুলিশের কর্মকর্তা তেনজিং লোডেন বলেন, হিমালয় অঞ্চলের এই রাজ্যের রাজধানী গ্যাংটকের উপকণ্ঠের চাঙ্গু হ্রদের সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলে রয়টার্সের সহযোগী ভারতীয় বার্তা সংস্থা এএনআই টুইটারে জানিয়েছে।
অন্তত ৭০ জন তুষারের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে
এএনআইয়ের ভিডিওতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ও স্থানীয় বাসিন্দাদের ভিড় দেখা যায়। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিকেল ৩টা নাগাদ ১৪ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী সেনা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের মধ্যে সাতজন মারা গেছেন। বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে গ্যাংটকে ফেরত পাঠানো হয়েছে।
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার নিচে অবস্থিত মনোরম সৌন্দর্যের জন্য পরিচিত সিকিমে প্রত্যেক বছর হাজার হাজার পর্যটক ঘুরতে যান। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ৩১০ মিটার (১৪ হাজার ১৪০ ফুট) উচ্চতায় নাথু লা পাসের অবস্থান। চীনের সীমান্ত লাগোয়া এই রাজ্য ভারতের অন্যতম জনপ্রিয় এক পর্যটন কেন্দ্র।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে তুষারধসের ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছে। তুষারের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা মরিয়া চেষ্টা চালাচ্ছেন।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






