ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২:১৬:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় দুই বোন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় দুই বোন নিহত

সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় দুই বোন নিহত

মানিকগঞ্জের সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় সুবর্ণা ( ৯ ) ও ইশা (২) নামে দুই বোন নিহত হয়েছে। এঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজ গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকেলে সিংগাইর উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে সুবর্ণা ঘটনাস্থলে ও ইশা ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়।নিহত সুবর্ণা ও আহত ইশা উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের রিকশাচালক ইস্রাফিল হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক পিকআপ ভ্যান চালক ও তার সহকারি পলাতক রয়েছে।

এদিকে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শিশু সুবর্ণা ও তার ছোট বোন ইশা বাড়ি সংলগ্ন হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাড়িয়েছিল। এসময় ঢাকাগামী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই শিশুকে চাপা দিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বড় বোন সুবর্ণা নিহত হয়। ছোট বোন ইশা গুরুতর আহত হলে মুমুর্ষু অবস্থায় তাকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পুলিশ আরও জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। পালিয়ে যাওয়া চালক ও হেলপারকে আইনের আওতায় আনা হবে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।