ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১:১০:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

সিঙ্গাপুরে ১৭১ বাংলাদেশি নতুন করে করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিঙ্গাপুরে নতুন করে আরও ১৭১ জন বাংলাদেশির করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মোট ১০৪৯ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত জানায়, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২৫২ জন৷ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে দশজনের মৃত্যু হয়েছে৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬১১ জন। ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়।

সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল এস১১ ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এই ডরমিটরি থেকে মঙ্গলবার আরো ১৩২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। এখন পর্যন্ত সেখান থেকেই ৭১৮ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ ১৩১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ২৮ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷

-জেডসি