সিটি নির্বাচন : প্রার্থী করছেন মাইকিং, ভ্যান চালাচ্ছে ছেলে!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:০১ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার
জনপ্রতিনিধি হয়ে নিজের মনে লুকিয়ে রাখা মানবসেবার প্রত্যাশা পূরণ করতে চান নাদিরা বেগম। তাই আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মহানগরীর সংরক্ষিত ৮ নম্বর (২২, ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ড) ওয়ার্ড থেকে দাঁড়িয়েছেন ভোটে, তার প্রতীক গাড়ি।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এবার সিটি নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। সম্বল ৬০ হাজার টাকা। একমাত্র ছেলে শাহারিয়ার আহমেদ স্বপ্নীলকে নিয়ে নিজের স্বপ্নপূরণের চেষ্টায় তাই নেমেছেন মাঠে। উচ্চ মাধ্যমিক পাস নাদিরা পেশায় একজন গৃহিণী। স্বামীকে হারিয়েছেন অনেক আগেই।
এত অল্প টাকা নিয়ে ভোটের মাঠে নেমে যেন নির্বাচনের ধাক্কাই সামলাতে পারছেন না। তাই নিজের পক্ষে নিজেই নেমেছেন মাইকিংয়ের কাজে। নবম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে শাহারিয়ার আহমেদ স্বপ্নীল তার মায়ের মাইকিংয়ের ভ্যান চালাচ্ছেন। প্রার্থী নিজেই নিজের মাইকিং করছেন। একমাত্র ছেলেকে দিয়ে মাইক ঠেলে নিয়ে যাওয়ার এমন দৃশ্য নগরজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। নাদিরার নির্বাচনী এলাকা রামচন্দ্রপুর।
নাদিরা বেগম বলেন, ‘পৃথিবীতে আপন বলতে আমার আসলে কেউ নেই। এলাকার সবাই আমার আপনজন। ছোটবেলা থেকেই মানুষের সেবা করার সুপ্ত বাসনা ছিল। কিন্তু এখন পর্যন্ত সুযোগ পাইনি।’
নাদিরা বলেন, ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে আরও পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা অনেক মাইক এলাকায় ছেড়েছেন। তাদের পক্ষে অনেকেই কাজ করছেন। কিন্তু অর্থের অভাবে আমি পারিনি। মাত্র ৬০ হাজার টাকা নিয়ে ভোটের মাঠে নেমেছি। এর মধ্যে ২০ হাজার টাকা বোনের কাছ থেকে ধার করেছি। পোষা রাজহাঁস বিক্রি করে বাকি টাকা জোগাড় করে জনগণের সেবার বাসনা নিয়ে মাঠে নেমেছি।
তিনি বলেন, কোনো উপায়ন্তর না পেয়ে নিজেই মাইকিং করছি। এই টাকা দিয়ে যে পোস্টার করেছি তা নিজের হাতেই এলাকার বিভিন্ন স্থানে সাঁটিয়ে দিচ্ছি। জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে একযোগে কাজ করব। বিশেষ করে অসহায়-দুস্থ, নারী ও শিশুদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে