ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ৮:০৫:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

সিডনি থেকে মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অষ্ট্রেলিয়ার সিডনি থেকে হাজার হাজার লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রবল বৃষ্টির ফলে নদী ও বাঁধের পানি উপছে পড়ার কারনে সোমবার এ নির্দেশ জারি করা হয়।

উদ্ধারকর্মীরা বলছেন, নিউ সাউথ ওয়েলসে টানা তৃতীয় দিনের বৃষ্টির কারনে গত ১২ঘন্টায় জলমগ্ন সড়ক এবং গাড়ির ভেতরে আটকে পড়া প্রায় ২০ জন লোককে তাদের উদ্ধার করতে হয়েছে। 

নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবা সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আশলে সুলিভান বলছেন, এ রাজ্যের প্রায় ৩২ হাজার লোক অন্যত্র সরে যাওয়ার নির্দেশের আওতায় রয়েছে।

জাতীয় সম্প্রচার কেন্দ্র এবিসি’কে তিনি বলেন, ধারনার চেয়ে বেশি গতিতে নদীর পানি দ্রুতই বাড়ছে। অষ্ট্রেলিয়ার পূর্ব উপকূলে গত দুই বছর ধরে ভয়াবহ বন্যা দেখা দেয়। চলতি বছর মার্চ মাসে প্রবল বন্যায় ২০ জনেরও বেশি লোক প্রাণ হারায়।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের তীব্র শিকার অষ্ট্রেলিয়ায় বন্যা, খরা, দাবানলসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।