সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৯ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে মোছা. আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিক পাটোয়ারী (৫৫) পলাতক রয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়ি এলাকার মো. মানিক পাটোয়ারীর স্ত্রী।
এ ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মেয়ে মোছা. স্বর্ণালী বাদী হয়ে বাবাকে অভিযুক্ত করে রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
অভিযুক্ত মানিক পাটোয়ারী চাঁদপুর সদরের মুন্সিরহাটি গ্রামের মৃত শরাফত পাটোয়ারীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে বুধবার বিকেলে মানিক পাটোয়ারী তার স্ত্রীকে ছুরি দিয়ে তলপেটে আঘাত করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে মানিক পালিয়ে যান। পরে আনোয়ারাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার