সিনকিউ, ইথিওপিয়ান নারীদের রক্ষাকবজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫৮ পিএম, ১৮ জুন ২০১৮ সোমবার
ইথিওপিয়ার অনুন্নত এক জাতি ওরোমো। এ জাতির নারীরা নিজেদের ও তার পরিবারকে রক্ষা করেন সিনকিউ দিয়ে। এই সিনকিউ তারা রক্ষার প্রতীক হিসেবে বাবা-মার কাছ থেকেই পেয়ে থাকেন।
প্রশ্ন চলে আসে সিনকিউ আসলে কি? এর বর্ণনা করতে গেলে একটু পিছন দিকে ফিরে যেতে হয়। ওরোমো নারীদের সব নিয়ম মেনেইে বিয়ে হয়। বিয়ের সময় তাদের বাবা মা একটা কাঠের লাঠি মেয়েকে উপহার দেন। এ লাঠির নামই সিনকিউ। শুধু একটা লাঠি হলে কি হবে, এই লাঠিই মহাতাৎপর্য বহন করে। ইথিওপিয়ার ওরোমো নারীদের জন্য প্রাচীন যে গাডা ব্যবস্থা রয়েছে তার একটি অংশ এই সিনকিউ।
ওরোমোর সংস্কৃতির বিশেষজ্ঞ সারা ডুবের মতে, যখন এই গাডা সিস্টেম চালু করা হয় তখন পুরুষদেরকে বিভিন্ন অস্ত্র দেওয়া হতো যাতে তারা পশু শিকার করতে পারে এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারে। এছাড়াও মেয়েদের হাতে দেওয়া হত সিনকিউ, যাতে তারা তাদের অধিকার নিশ্চিত করার জন্য দমে না গিয়ে সমান তালে লড়াই করতে পারে। বিয়ের সময় মেয়ের বাবা এই সিনকিউ তৈরি করেন। আর মেয়ের মা সেটা মেয়ের হাতে তুলে দেন।
গারবি তাফিসি নামের এক নারী বলেন, `এটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি এবং আমি নিশ্চিত করবো যাতে এটা আমি আমার মেয়ের কাছে আমি পৌঁছে দিতে পারি।
যদি কোন পুরুষ নারীর উপর যে কোন নির্যাতন করতে উদ্যত হন, তখন ঐ নারী সিনকিউ নিয়ে বাইরে বেরিয়ে এসে বিচিত্র শব্দ করতে থাকেন। আর তার এই শব্দ শুনে ঐ গ্রামের সব নারীরা এক সাথে জড় হন। ঐ প্রত্যেক নারীর সাথে একটি করে সিনকিউ থাকে। সেই নারীটি মাঝখানে বসে পড়েন। আর তাকে ঘিরে এই নারীরা ঘুরতে থাকে। বিষয়টা এমন যেন ঐ নারীরা তাকে রক্ষা করা হচ্ছে সব বিপদ থেকে। নারীরা ঐ পুরুষের বিচার চান। শুনানির পর গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাদের রায় শোনান। রায় অনুযায়ী নারীর স্বামী সবার সামনে ওই নারীর কাছে মাফ চান। একই সঙ্গে সবার সামনেই প্রতিজ্ঞা করেন আর কখনো তাকে মারবেন না। যদি সে এর ব্যতিক্রম করে তার জন্য ভবিষ্যতে তাকে কঠিন শাস্তি পেতে হয়।
ওরোমো সংস্কৃতির বিশেষজ্ঞ সারা ডুবে বলেন, এখানকার ঐতিহ্যবাহী যে আইন রয়েছে তাতে বলা হয়েছে, একজন বিবাহিত নারীকে অপমান বা কোনো ধরনের নির্যাতন করা যাবে না। এটা একটা অপরাধ।
ওরোমো সম্প্রদায়টি এই ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম নিয়ে যেতে চান।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


