সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই নিয়ে দেশে সিনোফার্মের টিকা এলো মোট ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজারা ডোজ। এর মধ্যে দেওয়া হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর নতুন করে আসা ৫০ লাখসহ টিকা মজুত আছে ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫২ ডোজ।
এদিকে বুধবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।
এছাড়া বুধবার পর্যন্ত টিকার নিতে আগ্রহী মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন নিবন্ধন করেন।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











