সিন্ধুর দুঃসময় চলছে, বিদায় হংকং থেকেও
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার
পি ভি সিন্ধু
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুর দুঃসময় অব্যাহত। হংকং ওপেন থেকেও তিনি বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ডে বিশ্বের ১৮ নম্বর খেলোয়াড় থাই বুসানান ওঙবামরাংফানের কাছে তিন গেম লড়াই করে। সিন্ধু হারলেন ১৮-২১, ২১-১১, ১৬-২১ গেমে।
হংকংয়ে বৃহস্পতিবার ভারতের জন্য আরও খারাপ খবর অপেক্ষা করছিলো। সিন্ধুর মতোই বিদায় নিয়েছেন পারুপাল্লি কাশ্যপ এবং এইচ এস প্রণয়।
ভারতীয় ব্যাডমিন্টন মহলের আগ্রহ বেশি ছিল সিন্ধুর ম্যাচ নিয়েই। দেখার বিষয় ছিল, হংকংয়ে তিনি ঘুরে দাঁড়াতে পারেন কি না। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হল না। আবার হারলেন ভারতীয় তারকা। বিশ্বের ছ’নম্বর সিন্ধু এ দিন বুসাননের কাছে হার মানলেন ৬৯ মিনিট লড়াই করে। তাইল্যান্ডের এই প্রতিপক্ষের বিরুদ্ধে এর আগে কিন্তু দশ বার খেলে দশ বারই জিতেছিলেন সিন্ধু। হংকংয়ের আগে ভারতীয় তারকা চীন, কোরিয়া ও ডেনমার্কেও টুর্নামেন্টের প্রথম দিকে ছিটকে যান।
হঠাৎ সিন্ধুর এত খারাপ খেলা দেখে ভারতীয় ব্যাডমিন্টন মহল রীতিমতো উদ্বিগ্ন। বিশেষ করে টোকিয়ো অলিম্পিক্সের কথা ভেবে। চিন্তিত তার কোচ পুল্লেলা গোপীচন্দও।
তিনি বলেছেন, ‘রিয়ো অলিম্পিক্সের আগে সবাই ভেবেছিল সাইনাই (নেহওয়াল) পদক জিতবে। কিন্তু রুপো জেতে সিন্ধু। এ বার ছবিটা ঠিক উল্টো।’
গোপী যোগ করেছেন, ‘এখন সবাই ওর খেলার ধরনটা জেনে গিয়েছে। সেটা একটা বড় সমস্যা। আমার ওকে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা আছে। কিন্তু তার জন্য সময়ের দরকার। আশা করছি পরের বছর এপ্রিল থেকে জুলাইয়ে সেই সময়টা পেয়ে যাব।’
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











