ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৮:০১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

সিন্ধু নতুন বছরের গোড়াতেই কোর্টে নামছেন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

সিন্ধু নতুন বছরের গোড়াতেই কোর্টে নামছেন

সিন্ধু নতুন বছরের গোড়াতেই কোর্টে নামছেন

নতুন বছরের গোড়া থেকেই আবার কোর্টে দেখা যাবে পি ভি সিন্ধুকে। থাইল্যান্ডে পরপর তিনটি প্রতিযোগিতায় খেলবেন ভারতের এই ব্যাডমিন্টন তারকা।

তার প্রথম প্রতিযোগিতা ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন। এই প্রতিযোগিতা শুরু হবে ১২ জানুয়ারি। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এরপর ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি খেলবেন টয়োটা থাইল্যান্ড ওপেনে। থাইল্যান্ড সফরে সিন্ধুর শেষ প্রতিযোগিতা ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। ব্যাংককে এই প্রতিযোগিতা ২৭ থেকে ৩১ জানুয়ারি। তবে যোগ্যতা অর্জন করলে তবেই সিন্ধু এই প্রতিযোগিতায় খেলতে পারবেন।

এই তিনটি প্রতিযোগিতায় সিন্ধু নিজের সঙ্গে ব্যক্তিগত ফিজিয়ো এবং ট্রেনার নিয়ে যেতে পারবেন। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এ ব্যাপারে সিন্ধুকে সবুজ সঙ্কেত দিয়েছে। এর জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ৮ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ করেছে।

২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০১৬ সালের অলিম্পিক্সে রূপোজয়ী সিন্ধু ইতিমধ্যেই টোকিয়ো অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। এই বছর মার্চে শেষ কোনও প্রতিযোগিতায় নেমেছিলেন তিনি। অল ইংল্যান্ড ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। শারীরিক বিশ্লেষণ ও পুষ্টির দিকে নজর দিতে গত অক্টোবরে তিনি লন্ডন গিয়েছিলেন। এখনও সেখানেই রয়েছেন।