ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৪:০৬:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

সিরাজগঞ্জের এসপি সপরিবারে করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

সিরাজগঞ্জের এসপি সপরিবারে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের এসপি সপরিবারে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সকলে বাসাতেই অবস্থান করছেন এবং ভাল আছেন।

আজ শনিবার সকালে তিনি জানান, বৃহস্পতিবার বিকালে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে শুক্রবার পাওয়া প্রতিবেদন পজেটিভ আসে।

এর আগে তার স্ত্রী ও একমাত্র মেয়ে করোনায় আক্রান্ত হন।

স্ত্রী ও মেয়েকে নিয়ে বাসায় কোয়ারেইন্টেনে রয়েছেন তিনি। এসপি হাসিবুল জানিয়েছেন তারা সকলে ভালো আছেন।

এদিকে, সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এসএম হুমাযুন কবীর জানান, এখন পর্যন্ত জেলায় ১ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ১০ জন।