ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২৩:৪০:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় তার স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম সনাতন চন্দ্র ভৌমিক।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী আবদুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ভৌমিক একই উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে। তবে আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২ আগস্ট রাতে যৌতুকের দাবিতে স্ত্রী স্বপ্না রানীকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করেন সনাতন চন্দ্র ভৌমিক। এ ঘটনায় নিহতের মা রাজু বালাদে বাদী হয়ে মামলা করেন। মামলার পর থেকেই সনাতন চন্দ্র ভৌমিক সপরিবারে পলাতক রয়েছেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

-জেডসি