ঢাকা, বৃহস্পতিবার ০৫, ফেব্রুয়ারি ২০২৬ ৩:১৩:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩জন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজের উপর গত রাত সাড়ে ১০টায় বাসের সাথে মাইক্রোবাসের ধাক্কা লেগে এক নারীসহ ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো গুরুত্বও আহত হয়েছে অন্তত ৮জন।

মৃতরা হলো-নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার স্ত্রী পান্না খাতুন এবং একই থানার মাঝগ্রাম এলাকার নূর ইসলামের ছেলে মাইক্রোবাসের চালক সেলিম (৩৫)। 

আহত ৮জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

আহতরা হলো-নাটোরের বড়াইগ্রাম থানার বনপাড়া গ্রামের মশিউর রহমানের দুই ছেলে নাফি (৬) ও সাফি (৪) একই গ্রামের আবু বক্কারের ছেলে জাবের (৩৫),  লালপুর থানার লালপুর গ্রামের ওহেদুলের ছেলে নুরুল (৩০), একই থানার রামকৃষ্ণপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ওলিউল ওরফে জুয়েল (৩৫), ওলিউলের স্ত্রী হিরা খাতুন (২৭) ও মানিকগঞ্জ জেলার আব্দুল হালিমের ছেলে রফিক (৪০)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঝাঐল ওভারব্রীজের উপর পৌঁছলে ঢাকা থেকে নাটোরগামী মাইক্রোবাসটির মুখোমুখী ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি উল্টে গিয়ে ওভার ব্রীজের রেলিংয়ের উপর আছড়ে পড়ায় মাইক্রোবাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর হোসেন তার স্ত্রী পান্না খাতুন ও সেলিম মারা যায় এবং ৮ জন গুরুতর আহত হয়। 

তিনি আরো জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহতদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ৩ জনের মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।