সিরিয়ার ওপর ইসরাইলের হামলা বন্ধের আহ্বান মারিয়ার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
সিরিয়ার ওপর ‘স্বেচ্ছাচারী’ হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইসরাইলের সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বেশ কিছু অবস্থানে নতুন করে হামলা চালানোর পর রাশিয়া তেল আবিবের প্রতি এই আহ্বান জানাল।
ইসরাইল বহুদিন ধরে সিরিয়ার সরকারি অবস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তেল আবিব দাবি করছে, তারা সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুরোধে সাড়া দিয়ে দেশটিতে সক্রিয় উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করার জন্য সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান।
রাশিয়ার রাজধানী মস্কোতে বুধবার মারিয়া জাখারোভা বলেন, স্বাধীন দেশ সিরিয়ার ওপর স্বেচ্ছাচারী হামলা অবশ্যই বন্ধ করতে হবে।
তিনি বলেন, এ ধরনের হামলার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনাই কেবল বাড়বে। এছাড়া এর ফলে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের দীর্ঘমেয়াদি স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলেও জাখারোভা মন্তব্য করেন।
রাশিয়ার এই মুখপাত্র বলেন, সিরিয়া এমনিতেই গত বেশ কয়েক বছর ধরে সামরিক সংঘাতে লিপ্ত। এ অবস্থায় কারো ভূকৌশলগত স্বার্থ রক্ষার লক্ষ্যে এই দেশটির ওপর হামলা করা ঠিক হবে না।
সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইল থেকে ছোঁড়া ৩০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ভূপাতিত করার পর জাতিসংঘে এই অভিযোগ জানাল সিরিয়া। সোমবার ভোররাতে ইসরাইল ওই হামলা চালায় যাতে সিরিয়ার চার সেনা নিহত ও ছয়জন আহত হন।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











