ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৫৪:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

সিরিয়ার পূর্বাঞ্চলে রুশ বিমান হামলা : ২১ শিশুসহ ৫৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৭ মঙ্গলবার

একটি পর্যবেক্ষণ সংসিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের দখলে থাকা একটি গ্রামের ‘আবাসিক এলাকায়’ রোববার ভোরে রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ কমপক্ষে ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থা একথা জানায়। খবর এএফপি’র।

মানবাধিকার বিষয়ক ব্রিটিশভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের আল-শাফাহ গ্রামে এ বিমান হামলা চালানো হয়।

প্রাথমিকভাবে রাশিয়ার এ বিমান হামলায় নিহতদের সংখ্যা ৩৪ বলা হলেও ধ্বংসস্তুপের ভিতর থেকে আরো অনেক লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান এএফপি’কে বলেন, ‘দিনব্যাপী উদ্ধার অভিযানে ধ্বংসস্তুপ সরানোর পর এ সংখ্যা বৃদ্ধি পায়।’ তিনি আরো জানান, একটি ‘আবাসিক এলাকায়’ এ বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে আরো ১৮ জন আহত হয়েছে।

রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একটি ঘনিষ্ঠ মিত্র দেশ। ফলে মস্কো ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আসাদ সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। পর্যায়ক্রমে ভূ-খন্ড পুনর্নিয়ন্ত্রণ নিতে এটি দামেস্ককে সহায়তা করে।

সিরিয়ার দেইর ইজোর আইএস জিহাদিদের দখলে থাকা সর্বশেষ ভূ-খন্ডগুলোর অন্যতম।

পর্যবেক্ষণ সংস্থা জানায়, বর্তমানে দেইর ইজোরের মাত্র নয় শতাংশ জিহাদিদের দখলে রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত তিন লাখ ৪০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।