ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২৩:০৫:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

সিরিয়ায় রাসায়নিক হামলা মেনে নেয়া হবেনা : অ্যাঞ্জেলা মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

সিরিয়ায় রাসায়নিক হামলা হলে জার্মানি তা মেনে নেবেনা বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।সিরিয়ায় সামরিক বাহিনী মোতায়েনে মিত্রদের সঙ্গে আলোচনার বিষয়টি সরকার কর্তৃক জানানোর দুই দিন পর বুধবার তিনি এমন কথা বললেন।



জার্মান চ্যান্সেলর বলেন, সামরিক হস্তক্ষেপ প্রত্যাখ্যান করাটা জার্মানির উত্তর হতে পারে না। মার্কেলের এই কথাটি তার জোটের অংশীদার সোশ্যাল ডেমোক্র্যাটদের সরাসরি তিরস্কার করা, যারা সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণে অংশ নেওয়া প্রত্যাখ্যান করেছেন। পার্লামেন্টের নিম্নকক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে কী ঘটছে সেটা বিবেচনায় না নিয়ে, সহজভাবে না বলাটা জার্মানির অবস্থান হতে পারে না।



পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। সিরিয়ায় সামরিক অভিযানে এখনও অংশ নেয়নি জার্মানি। এখন জার্মানি যদি সামরিক অভিযানে অংশ নিতে চায়, তাহলে মার্কেলকে সোশ্যাল ডেমোক্র্যাটদের সমর্থন পেতে হবে। এছাড়াও যুদ্ধবিরোধী ব্যাপক জনমতকে জয় করতে হবে। যা সত্যিই কঠিন ব্যাপার।

তথ্যসূত্র -রয়টার্স।