ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৩:২৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

‘সিলিকন ভ্যালি’তে যাচ্ছেন প্যালেস্টাইনের ৪ ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৯ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার

যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইনের চার স্কুল ছাত্রী আমেরিকা সফরে যাচ্ছেন। মোবাইল অ্যাপ প্রতিযোগিতার শেষ ধাপে অংশ নিতে আমেরিকার ‘সিলিকন ভ্যালি’তে যাচ্ছেন তারা। ক্যালিফোর্নিয়ার সান জোসেতে “টেকনোভেশন চ্যালেঞ্জ” এর ফাইনালে অংশ নেবেন এ চার তরুণী।

 

পশ্চিম তীরের হাই স্কুলের এই চার শিক্ষার্থী হলেণ, ওয়াসসান আল সাইদ, জুবাইদা আল সাদ্দার, মাসা হালাওয়া এবং তামারা আওয়াইসা। আগুন নিয়ন্ত্রণের জন্য একটি মোবাইল অ্যাপ বানিয়েছে তারা। সেটিই প্রতিযোগিতায় প্রদর্শন করবে ওয়াসসানার দল। চলতি সপ্তাহেই অমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে তাদের।

 

বিশব্যাপী প্রায় ১৯ হাজার প্রতিযোগিদের হারিয়ে বিশ্ব পিচ সামিটের টিকেট পেয়েছে এই দল। দলের সবাই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। জীবনের শুরু থেকে যুদ্ধাবস্থার মধ্যে বেড়ে ওঠা এই দলের সদস্যদের জন্য এই সুযোগ তাই বেশ রোমাঞ্চকর।

 

দলের সদস্য ওয়াসসান বলেন, আমাদের জীবনে প্রথমবারের মতো উড়োজাহাজে চড়তে যাচ্ছি ভেবে আমরা বেশ উত্তেজিত। সেখানে আমরা নতুন একটি পৃথিবী দেখব, নতুন মানুষদের সাথে আমাদের দেখা হবে।

 

প্রতিযোগিতায় বিভিন্ন দেশের আরও ১১টি দল অংশ নিচ্ছে। সিনিয়র ডিভিশনে ওয়াসসানাদের দল মিশর, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ভারত এবং স্পেন থেকে আসা দলের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে। জিতে গেলে প্রত্যেকে ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ বৃত্তি পেতে পারে।