ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১১:২৬:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

সিলেটের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে আজ সোমবার সকালে সিলেটের উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন।

 

সকাল সোয়া ৯টার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে সিলেটের উদ্দেশে বের হন।

 

বিকেল ৩টার দিকে খালেদা জিয়ার সিলেটে পৌঁছার কথা রয়েছে। বিকেল ৪টার দিকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউজে যাবেন। সেখানে রাত্রিযাপন শেষে পরের দিন সড়কপথেই ঢাকায় ফিরবেন।