ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২৩:০৬:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

সিলেটে আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২২ মার্চ ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)আক্রান্ত ‘সন্দেহে’ ভর্তি হওয়া যুক্তরাজ্য ফেরত এক নারী (৬১) মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২২ মার্চ) ভোররাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই নারীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। আজ ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।

ওই নারীর করোনাভাইরাস ছিল কি না সেটা আর পরীক্ষা করা যাবে কি না এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা হাসপাতালে যাচ্ছেন। আমিও হাসপাতালে যাওয়ার পথে আছি। সেখানে এই ব্যাপারে সিদ্ধান্ত হবে।

গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সিলেট নগরের শামীমাবাদ এলাকার ওই নারী। বিগত ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ থেকে তাকে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখেন চিকিৎসকরা।

-জেডসি