সিলেটে উপজেলা পরিষদের ১১০ নারী সদস্যের শপথ গ্রহণ
আপডেট: ০৮:৫৩ এএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : সিলেট বিভাগের ৩৫টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১১০ জন নারী সদস্য শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ নেন তারা।
শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমদ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মিজানুর রহমান ও উপ-পরিচালক পরিমল সিংহ।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিভাগীয় কমিশনার বলেন, এখন দেশের নারীরা পিছিয়ে নেই। বাংলাদেশের নারীরা দেখিয়ে দিয়েছে পুরুষের মতো সকল কাজে তারা পারদর্শী।
তিনি আরও বলেন, নির্বাচিত নারী সদস্যদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। তাদেরকে আইন ও অধিকার সম্পর্কে জানতে হবে।
জামাল উদ্দীন আহমেদ আরো বলেন, উপজেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্যরা বাল্যবিবাহের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সকলকে সাথে নিয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নারী সদস্যদের সোচ্চার হতে হবে।
তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, জাতীয় সংসদের স্পিকার নারী। নারীরাই এ দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তাই উপজেলা পরিষদের নারী সদস্যদেরও পিছনে তাকাবার সুযোগ নেই।
২৪.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা