ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ৭:০১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

সিলেটে করোনায় আক্রান্ত ১৬ শিক্ষানবিশ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ৫ মে ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসের কোনো উপসর্গ ছাড়াই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হওয়া সকলেই মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। তাদের মধ্যে ১৫ জনই নারী।

এই তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আক্রান্তরা ৫৩তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। এর মধ্যে ১৫ জন মেয়ে ও একজন ছেলে।

মেডিকেল কলেজের ১৬ শিক্ষার্থীর করোনা শনাক্তের বিষয়টি জানাজানি হওয়ার পর চিকিৎসকদের ফেসবুক গ্রুপে এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। ওই গ্রুপে একজন চিকিৎসক বিষয়টি অবগত করে লিখেছেন, ‘সিওমেকের ৫৩তম ব্যাচের নতুন ইন্টার্নদের ১৬ জনের কোভিড-১৯ রিপোর্ট আজ পজেটিভ এসেছে। আশ্চর্য্য বিষয় হলো কারোরই কোনো লক্ষণ নেই।’ লক্ষণ না থাকায় তাদের নমুনা আবারও পরীক্ষা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

চিকিৎসকদের গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক লিখেছেন, ‘৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সাথেই আছি।’

গত ২৩ এপ্রিল ওসমানী হাসপাতালের এক শিক্ষানবিশ চিকিৎসক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনিও হাসপাতালের ইন্টার্ন হোস্টেলেই রয়েছেন। ওই চিকিৎসকের করোনা শনাক্ত হওয়ার পর ওসমানীর ৭৮জন শিক্ষানবিশ চিকিৎসককে কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকা ৭৮ জনের মধ্য থেকেই সোমবার ১৬ জনের করোনা শনাক্ত হয়।

-জেডসি