সিলেটে দুই নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সিলেটে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি লাশ বিবস্ত্র, রক্তাক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে। অপরটি পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। গোয়াইনঘাট ও দক্ষিণ সুরমা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
লাশ দুটি উদ্ধারের পর সংশ্লিষ্ট থানার পুলিশ রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে।
পুলিশ জানায়, তামাবিল স্থলবন্দরসংলগ্ন মুজিবনগর এলাকায় এক নারীর বিবস্ত্র ও রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন পুলিশে খবর দেন এলাকাবাসী। সোমবার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
গোয়াইনঘাট থানান ওসি কেএম নজরুল ইসলাম বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গোটাটিকর এলাকার আচার্যপাড়ায় এ ঘটনা ঘটে। দিপা আচার্য (৩০) নামে ওই গৃহবধূর লাশ রশি দিয়ে গলায় ফাঁস অবস্থায় পাওয়া যায় ঘরে। দীপা আচার্যপাড়ার সুনীল আচার্যের স্ত্রী।
মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম জানান, দীপার স্বামী সুনীল আচার্য শাশুড়িকে নিয়ে বাড়ি ফিরে দেখেন ঘর তালাবদ্ধ। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা দেখেন— দীপার দেহ ঘরের সিলিংফ্যানের সঙ্গে লাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল










