সিলেটে দুই বাসের মুখামুখি সংঘর্ষে নিহত ৭
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
সিলেটে দুই বাসের মুখামুখি সংঘর্ষে নিহত ৭
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার রশিদপুরে দুই বাসের মুখামুখি সংঘর্ষে ৭ জন নিহত ও অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় রাতের বেলা ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো ৩ জনসহ মোট ৭ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার রয়েছেন। এ দুর্ঘটনায় দুই বাসের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে ৪-৫ জনের অবস্থা আশংকাজনক।
নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে এনা পরিবহনের ড্রাইভার মঞ্জু আহমদ মঞ্জু (৩৫), হেলপার জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, সিলেটের একটি বেসরকারি হাসপাতাল উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা. আল মাহমুদ সাদ ইমরান খান রয়েছেন। অন্যদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে দুই বাসের যাত্রী হতাহত হয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ দুর্ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ককে প্রায় ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর সকাল ৯ টার পরে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



