সিলেটে নিজ ঘরে মা ও ছেলে-মেয়ের রক্তাক্ত লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট পল্লীতে একই পরিবারের মা, ছেলে ও মেয়েসহ তিনজনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পাশে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন বাবা। আজ বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি (বড়নগর) দক্ষিণ পাড়া গ্রামে আব্দুর রবের ছেলে হিফজুর রহমানের বাড়ি থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।
নিহতেরা হলেন- আব্দুর রবের ছেলে হিফজুর রহমানের স্ত্রী আলেমা (৩২), ছেলে মিজান (৮) ও মেয়ে আনিকা (৩) এবং গুরুতর আহত হলেন নিহত আলেমার স্বামী হিফজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিফজুর রহমান তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমান। বুধবার সকালে হিফজুর রহমান ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা এসে ঘরে তিনজনের গলা কাটা লাশ দেখতে পান। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ গোয়াইনঘাট মো: আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় চেয়্যারমান আমিনুর রহমান জানান, খবর শুনে এখানে চলে আসি। নিহতদের উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত হিফজুর রহমানকে দ্রুত সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বাড়িতে রয়েছে এবং পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
-জেডসি
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়







