ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২৩:৩৭:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

সিলেটে নিজ ঘরে শিক্ষিকার রক্তাক্ত লাশ, ফ্যানে ঝুলছিল গৃহকর্মী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২০ জুন ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে একটি বাসা থেকে এক স্কুলশিক্ষিকা ও তার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া নয়টার দিকে লাশ দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহতরা হলেন- শিক্ষিকা তপতী রানি দে এবং গৃহকর্মী গৌরাঙ্গ বৈদ্য। তপতী রানি সোয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি চিকিৎসক বিজয় ভূষণ দে’র স্ত্রী। নিহত গৌরাঙ্গ বৈদ্যর বাড়ি বিশ্বনাথের দশঘর গ্রামে। কয়েক বছর ধরে তিনি ওই বাড়িতে কাজ করছিলেন।

লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন জানান, তপতী রানির ছেলেও চিকিৎসক। তারা পেশাগত কাজে বাইরে ছিলেন। বাড়িতে তপতী ও গৌরাঙ্গই ছিলেন। রাতে তপতী রানির ছেলে বিপ্লব দে বাড়ি ফিরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ বাড়ির বাথরুমের জানালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে তপতী রানির রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। এছাড়া পাশে ফ্যানের সঙ্গে গৌরাঙ্গ বৈদ্যর মৃতদেহ গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

তাদের মৃত্যুর কারণ এখনো বের করতে পারেনি পুলিশ। তপতীকে হত্যা করে গৌরাঙ্গ বৈদ্য আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ কারণ উদঘাটনের চেষ্টা করছে।

-জেডসি