সিলেটে বাস-কার সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার
ছবি : ইউএনবি
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরায়া চাঁনপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেরার সাতগাঁও ইউনিয়নের লইয়াকুল গ্রামের স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলী রানী দাস এবং তাদের তিন সন্তান।
গুরুতর আহত অবস্থায় তাদের আরেক সন্তান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মরদেহগুলো উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। এ সময় দুমড়ে-মুচড়ে যাওয়া কারটি কেটে মরদেহ বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটির সাথে সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট কোম্পানির বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল ইসলাম বলেন, ‘বাস ও কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে।’
সূত্র-ইউএনবি
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত








