ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৮:২৯:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

সিলেট বিভাগে করোনায় আরও ৮ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের প্রাণহানি হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ৮৯ জন, সুস্থ হয়েছেন ৩২০ জন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্যমতে, আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৮ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৭৫ জন। 
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৮৭২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১০.২১ শতাংশের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় জেলা ভিত্তিক শনাক্তের হার হচ্ছে সিলেট জেলায় ৯.৪৪ শতাংশ, সুনামগঞ্জে ৬.৭৬ শতাংশ, হবিগঞ্জে ১০.৫৩ শতাংশ এবং মৌলভীবাজারে ১৭.৮২ শতাংশ। করোনার শুরু থেকে এপর্যন্ত সিলেট বিভাগে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৫২ হাজার ৯৮৩ জন, সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। এনিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন  হাসপাতালে মোট চিকৎসাধীন রয়েছেন ২৯৬ জন করোনা রোগী। একই সময়ে সিলেট বিভাগে র‌্যাপিড এ্যন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন ৩৫ জন। ওই সময়ে আরও ৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৬৭ জন।