ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

সিলেট-সুনামগঞ্জে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট সীমান্ত।

ঢাকা আবহাওয়া অফিসের ইলেকট্রিক্যাল সহকারী মো. হানিফ জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল সিলেট সদর থেকে ৯ কিলোমিটার উত্তরে গোয়াইনঘাট উপজেলা। ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৪ দশমিক ১।

এদিকে ভূকম্প শুরু হওয়ার পর নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এ সময় মার্কেটের ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।

-জেডসি