সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় ৩ পুণ্যার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশীর মেলায় তীর্থ করতে আসা তিনজন পুণ্যার্থী ভিড়ে চাপা পড়ে মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টা ও বেলা ১টার দিকে চন্দ্রনাথ মন্দিরের সামনে পুণ্যার্থীদের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণী রয়েছেন।
তিন দিনের শিবচতুর্দশী মেলার আজ ছিল দ্বিতীয় দিন। এবার মেলার প্রথম দিনে তীর্থযাত্রী তুলনামূলক কম এলেও দ্বিতীয় দিনে মেলায় উপচে পড়া ভিড় ছিল। পাহাড়ি পথে পা ফেলার জায়গা ছিল না।
চন্দ্রনাথ মন্দিরের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। ভূমি থেকে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত পৌঁছাতে আঁকাবাঁকা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করতে হয় পুণ্যার্থীদের। অনেক পুণ্যার্থী ওই পথে উঠতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রনাথ মন্দিরে ঢোকার পথে ১৮ বছর বয়সী এক তরুণী স্ট্রোক করে মারা গেছেন। ওই তরুণীর নাম ও পরিচয় জানা যায়নি।
পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে তাঁকে নামিয়ে এনেছেন। এরপর বেলা একটার দিকে তাঁরা খবর পান, চন্দ্রনাথ ধামে আরও দুজন পুণ্যার্থী মারা গেছেন। পরে তিনি ফায়ার কর্মীদের নিয়ে চন্দ্রনাথ ধামের দিকে রওনা দেন। বেলা তিনটার দিকে দুটি লাশ মন্দির এলাকা থেকে উদ্ধার করে সমতলে নামিয়ে আনেন। পরে সীতাকুণ্ড থানা-পুলিশের হাতে লাশ হস্তান্তর করা হয়।
নিহত দুজনের বয়স ৫০ বছর। এর মধ্যে একজন পুরুষ। তাঁর নাম বান্ট বলে জানা গেছে। বাবার নাম মাখন। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার বাসিন্দা। অপর নিহত নারী পুণ্যার্থীর নাম, পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, মন্দিরে ঢোকার জন্য প্রবেশপথে প্রচুর ভিড়ের সৃষ্টি হয়। এই সময় কেউ হিটস্ট্রোক করে আবার কেউ ভিড়ের চাপে মারা গিয়ে থাকতে পারেন।
তবে সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, একজন পুরুষ ও একজন নারী নিহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। তবে ১৮ বছরের তরুণী মারা গেছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
সীতাকুণ্ড স্রাইন (মন্দির) কমিটির সহসম্পাদক সুব্রত চক্রবর্তী বলেন, মেলার প্রথম দিনে এবার দর্শনার্থী তুলনামূলক কম ছিল। কিন্তু আজ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের এত ভিড় ছিল যে চন্দ্রনাথ মন্দিরে ওঠার পথে পা ফেলার জায়গা ছিল না। চন্দ্রনাথ মন্দিরে দুজন তীর্থযাত্রী মারা যাওয়ার বিষয়টি তাঁরা শুনেছেন। কিন্তু নাম–পরিচয় পাননি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









