ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:১০:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ নয়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৩৭ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার

সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপন নয় বলে স্পস্ট জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

নিয়ন্ত্রণ রেখায় নিয়মিত গুলি বিনিময়ের কারণে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে ক্রিকেট সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। স্থানীয় টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় আজ সোমবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।


ভারতের পররাষ্ট্র সংক্রান্ত এক পরামর্শক কমিটির বৈঠকে স্বরাজ বলেন, ‘আন্তঃসীমান্তে বিপুল পরিমাণ গোলাগুলির অব্যাহত থাকায় এমন ক্রিকেট সিরিজ আয়োজন বেমানান।’ দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে দীর্ঘদিন যাবত স্থগিত থাকা ক্রিকেটীয় সম্পর্ক পুনঃস্থাপন একটা বিকল্প হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।


রাজনৈতিক উত্তেজনার কারণে দীর্ঘদিন যাবত প্রতিদ্বন্দ্বী দেশ দু’টি কোন দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলছে না। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে সংক্ষিপ্ত সিরিজ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান ক্রিকেট দল।

 

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় দল সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৫-০৬ মৌসুমে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হলেও ভারত সে চুক্তির প্রতি সম্মান দেখায়নি।


আন্তঃসীমান্ত সন্ত্রাসসহ সীমান্ত উত্তেজনা বিষয়ে ভারতীয় মন্ত্রী বলেন, ২০১৭ সালে আটশ’বার আন্তঃসীমান্তে সন্ত্রাস হয়েছে।


চুক্তি অনুযায়ী সিরিজ না খেলায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে গত নভেম্বরে আইনি নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।