ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৩:২৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

সীমিত পরিসরে শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা বাণিজ্যে লেনদেন বৃদ্ধির কারণে ঢাকা মহানগরসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল)।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে বেশি পরিমাণে লেনদেন হচ্ছে বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এজন্য সর্বসাধারণের সুবিধার্থে শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে। এর মধ্যে ৩০ এপ্রিল শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত। আর আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।