সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১১ পিএম, ২১ মে ২০২১ শুক্রবার
সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
সুইজারল্যান্ডের লুসানে চলছে আর্চারি ওয়ার্ল্ডকাপ স্টেজ-২। এ বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। সেখান থেকে সুখবর দিলেন দেশ সেরা আর্চার রোমান সানা ও নারী আর্চার দিয়া সিদ্দিকী। সেমিফাইনালে কানাডাকে ৫-৩ সেটে হারিয়ে রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টের ফাইনালে উঠেছেন এই দুই আর্চার।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারায় ৫-৪ সেটে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডের খেলায় আরও দাপট দেখিয়েছে রোমান-দিয়া জুটি। জার্মানির মিশেল ও ফ্লোরিয়ান জুটিতে ৫-১ সেটে হারান বাংলাদেশের দুই আর্চার।
গেল মাসে বাংলাদেশ গেমসে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন রোমান সানা। তবে সামনে টোকিও অলিম্পিক থাকায় আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ দিয়ে নিজেকে প্রস্তুত করে নিতে চেয়েছিলেন সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করা এই আর্চার।
ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভালো করতে পারেননি রোমান। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান ৬-২ সেট পয়েন্টে হেরে যান আমেরিকার ব্র্যাডি অ্যালিসনের কাছে। এককে প্রথম সেট জিতলেও পরের তিনটিতে হারতে হয় তাকে। অন্যদিকে, রিকার্ভ নারী এককে ৬৩৪ স্কোর গড়ে ৪৭তম হওয়া দিয়া দ্বিতীয় রাউন্ডে ৭-৩ ব্যবধানে হেরে বিদায় নেন।
তবে এই দুই আর্চার বাজিমাত করলেন দলগত ইভেন্টে। ফাইনালে রোমান-দিয়ার প্রতিপক্ষ গ্যাব্রিয়েলা ও ভ্যান ডেন বার্গ। সেমিফাইনালে মেক্সিকোকে ৬-২ সেটে হারিয়েছেন দুই ডাচ আর্চার।
আগামী রোববার (২৩ মে) অনুষ্ঠিত হবে রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টের ফাইনাল। এছাড়া রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য খেলবেন বাংলাদেশের আর্চাররা।
দেশের অন্যতম বৃহত্তম শিল্পপরিবার সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আর্চারি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



