সুচিত্রা সেনকে নিয়ে যুক্তরাষ্ট্রে উৎসব, উদ্বোধনে মৌসুমী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন। পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু কালজয়ী সিনেমা। কোটি ভক্তের এই স্বপ্নের নায়িকার জন্মদিন আগামী ৬ এপ্রিল।
সে উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব। নিউইয়র্কের জ্যাকসন হাইটস নবান্ন হলে অনুষ্ঠিত হচ্ছে এটি। সেখানকার স্থানীয় সময় ৩০ মার্চ উৎসবটির উদ্বোধন করা হয়েছে। দুই দিনব্যাপী উৎসব শেষ হবে ৩১ মার্চ।
সুচিত্রা সেনকে নিয়ে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। এরপর নায়িকা বলেন, ‘বাংলাদেশের পাবনায় জন্ম নেয়া সুচিত্রা সেন আমাদের গর্ব। তিনি কোন দেশে জন্ম নিয়েছেন আর কোন দেশে বেড়ে উঠেছেন, এসবের উর্ধ্বে তিনি বাংলাভাষী মানুষের প্রিয় নায়িকা। তাকে ছাড়া বাংলা চলচ্চিত্র অসম্পূর্ণ।’
জানা গেছে, এই উৎসবের আয়োজন করেছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএ। উদ্বোধনী অনুষ্ঠানে মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, অভিনয়শিল্পী রেখা আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক মনজুর আহমদ, কমিউনিটি নেতা নাসির খান পল প্রমুখ।
উল্লেখ্য, সুচিত্রা সেনের আসল নাম রমা দাশগুপ্ত। তিনি বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমার মাধ্যমে তিনি রূপালি ভুবনে আত্মপ্রকাশ করেন। যদিও সিনেমাটি মুক্তি পায়নি। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাত নম্বর কয়েদী’। এটি ১৯৫৩ সালে মুক্তি পেয়েছিল।
ওই বছরই তিনি উত্তম কুমারের সঙ্গে ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমায় জুটি বাঁধেন। তারা একসঙ্গে ত্রিশটি সিনেমায় অভিনয় করে বাংলা সিনেমার সর্বকালের শ্রেষ্ঠ জুটি হিসেবে খ্যাতি পান।
২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতায় ৮২ বছর বয়সে মারা যান সুচিত্রা সেন। এর আগে ১৯৭৮ সালেই তিনি সিনেমা থেকে অবসর নেন এবং নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











