সুচিত্রা সেনের জন্মদিনে পাবনায় নানা আয়োজন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫১ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৮৭ তম জন্মদিনে উপলক্ষে তার জন্মস্থান পাবনায় আজ শুক্রবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাবনা জেলা প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ বিভিন্ন সংগঠন র্যালি, আলোচনা সভা ও সুচিত্র সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করেছে।
মহানায়িকার জন্মস্থান পাবনায় আজ সকাল থেকেই উৎসবের আমেজ এবং সাজ সাজ রব বিরাজ করছে।
পাবনার জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, সুচিত্রা সেনের ৮৭তম জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান পাবনায় জেলা প্রশাসনের উদ্যেগে আজ সকাল সাড়ে ৯ টায় র্যালি, ১০ টায় আলোচনা সভা এবং ১২ টায় তার পৈত্রিক ভিটায় চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এ ছাড়া আলোকচিত্র প্রদর্শনী ও আজ দর্শকদের জন্য বাড়িটি উন্মুক্ত রাখা হবে। জন্মদিন উপলক্ষ্যে সুচিত্রা সেনের বাড়িটি সংস্কার করা হয়েছে।
জানা গেছে, মহানায়িকার জন্মদিনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে কেককাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া পাবনা ড্রামা সার্কেল, পাবনা সরকারী বলিকা উচ্চ বিদ্যালয়, টাউন গার্লস স্কুলেও কেক কাটাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তৎকালীন বৃহত্তর পাবনার (বর্তমান সিরাজগঞ্জ) বেলকুচি উপজেলার সেন ভাঙাবাড়ি গ্রামে ১৯৩১ সালের ৬ই এপ্রিল জন্ম নেন বাংলা ইতিহাসের সর্বকালের সেরা অভিনেত্রী সুচিত্রা সেন। তার আসল নাম রমা দাশগুপ্তা। পাবনা শহরের গোপালপুর মহললার হীমসাগর লেনের একতলা পাকা পৈত্রিক বাড়িতে সুচিত্রা সেনের শিশুকাল , শৈশব ও কৈশোর কেটেছে। ১৯৪৭ সালে দেশ ভাগের কয়েক মাস আগে তার বাবা করুনাময় দাসগুপ্ত পাবনা থেকে স্বপরিবারে ভারতে পাড়ি দেন।
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন



