সুদের টাকা না দিতে ব্যর্থ, মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার
সুদে আনা ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধু ও তার মেয়েকে গাছে বেধে নির্যাতন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সুদে আনা ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধূ ও তার মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে পাওনাদার আব্দুল গফুর ও তার লোকজনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মমতাজ বেগম (৩০) বাদী হয়ে কালিয়াকৈর থানায় আটজনের নামে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অপর ভুক্তভোগী হলো তার মেয়ে মাহবুবা আক্তার ঝুমা (১৬)।
মমতাজ বেগম জানান, পাঁচ বছর আগে তার স্বামী আব্দুর রশিদ মারা যান। এরপর থেকে পোশাক কারখানায় কাজ করে অনেক কষ্টে একমাত্র মেয়ে ঝুমাকে লেখাপড়া করিয়ে আসছেন। ঝুমা স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।
তিনি জানান, স্বামী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে তার বোনের জমিতে বসবাস করে আসছেন। সংসারের অভাব-অনটন থেকে মুক্তি পেতে সম্প্রতি এক জ্বিনের বাদশার খপ্পরে পড়েন তিনি। সংসারের স্বাচ্ছলতা ফিরিয়ে দেবে এমন প্রতিশ্রুতিতে জ্বিনের বাদশা তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন।
মমতাজ বেগম জানান, জ্বিনের বাদশার ওই টাকা যোগাড় করতে তিনি স্থানীয় গফুর ড্রাইভার ও মনির হোসেনের পরিবারসহ কয়েকজনের কাছ থেকে সুদে ঋণ করেন। কিন্তু নির্ধারিত সময়ে ওই সুদের টাকা পরিশোধ করতে পারেননি তিনি। পাওনাদাররা চাপ দিলে ওই টাকা ফেরত দেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইব্রাহীম এক মাসের সময় দেন।
মমতাজ বেগম বলেন, ‘আমি ওই টাকা ফেরত দেবো। কিন্তু ইউপি সদস্যের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার আগেই তারা গতকাল বৃহস্পতিবার আমার বাড়ি ঘেরাও করে। তারা আমাকে ও আমার মেয়েকে গাছের সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতন চালিয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে আমাদের আহত অবস্থায় উদ্ধার করে।’
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল গফুর বলেন, ‘তাদেরকে টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয়েছে। কিন্তু কাউকে বাঁধা বা মারধর করা হয়নি। তাদের অভিযোগ মিথ্যা।’
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইব্রাহীম সিকদার বলেন, ‘ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে দেখি মা-মেয়েকে গাছের সঙ্গে বেঁধে তাদের মারধর করছে। পরে তাদের সেখান থেকে উদ্ধার করেছি। ঘটনাটি দুঃখজনক।’ গতকাল রাতেই মমতাজ বেগম বাদী আটজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন বলেও জানান তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভুক্তভোগীদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তারা একটি অভিযোগ দিয়েছে সেটি গ্রহণ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











