সুনামগঞ্জে ছেলেকে হত্যার দায়ে মা-সহ দুই জনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এগারো বছরের শিশু সোয়াইবুর রহমানকে হত্যার দায়ে মা ও এক যুবককে ফাঁসির রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চিতুলিয়া গ্রামের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী সিতারা বেগম (৩৭) ও একই গ্রামের আলকাছ আলীর ছেলে বারিক মিয়া (৩৫)। বারিক মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও সিতারা বেগম পলাতক রয়েছেন।
রাষ্টপক্ষের আইনজীবী সোহেল আহমেদ ছইল মামলার নথির বরাতে জানান, ১৫ বছর ধরে সৌদি প্রবাসি সিতারার স্বামী রফিকুল ইসলামের অবর্তমানে বারিক মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়ান সিতারা। ২০১৪ সালের ১৪ অক্টোবর তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে সিতারার শিশুছেলে। পরে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার টয়লেটের ট্যাংকি থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় পরদিন শিশুটির চাচাত ভাই হামজা মিয়া সিতারা, বারিক ও এক কিশোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দেয়। তিন আসামির মধ্যে একজন কিশোর হওয়ায় নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালে তার বিচার চলছে।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস


